বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আরপিএমপি রংপুর মহোদয়ের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাজীরহাট থানাধীন শালমারা গ্রামের শালমারা কবরস্থানের সামনে, শালমারা হতে পক্ষিফান্দা গামী পাকা রাস্তার উপর সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশি করে তার কাছ থেকে ০৫ (পাঁচ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ০.৫ গ্রাম এবং মূল্য প্রায় ১,৫০০ টাকা। এ সময় মাদক বিক্রয়ের নগদ ৮০০ টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— শ্রী তপন চন্দ্র (৩৪), পিতা: শ্রী ব্রজেন্দ্র চন্দ্র, মাতা: শ্রী রঞ্জিতা রানী। তার স্থায়ী ঠিকানা হাজীরহাট থানাধীন পশ্চিম রাজেন্দ্রপুর (মধ্যপাড়া), ওয়ার্ড নং-১১, রংপুর।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *