মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমি অবৈধভাবে খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ২০২৬ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ওই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। অভিযানের সময় অবৈধভাবে আবাদি জমি খননের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বা খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি কাটা বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *