মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট ২০২৬) আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষ, সৎ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সমাপনী কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *