নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী পেশাদার সাংবাদিকদের অধিকার সুরক্ষা, মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের আস্থার স্থল হিসেবে পরিচিত শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠন ‘ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ’-এর ২০২৬-২৭ অর্থবছরের নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান এবং শীর্ষ নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়। নবগঠিত এই কমিটিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অনির্বাণ টিভির কর্ণধার আব্দুল্লা আল নোমান। কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক অনির্বাণ কন্ঠের আলহাজ্ব সাইফুল ইসলামকে এবং নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক পূর্ব দিগন্ত বার্তা-র মোঃ সুজন মাহমুদ। এছাড়া সংগঠনের মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন অভিযোগ বার্তা-র মোঃ ইমরুল আহসান।

কমিটির অন্যান্য শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে দৈনিক যশোর বার্তার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে দৈনিক ভোরের অপেক্ষার শফিকুল বাসার, দৈনিক নব অভিযানের মোঃ খায়রুল ইসলাম, সপ্তাহ পরিধির মারুফ হোসেন এবং দৈনিক ভোরের অপেক্ষার শেখ শহিদুল ইসলাম সবুজ। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মতপ্রকাশের মোঃ মহসিন মিয়া, দৈনিক ইনকিলাবের ফজলে এলাহি ঢালি, দৈনিক যশোর বার্তার সানোয়ার আলম সানু, দৈনিক সকালের কাগজের মামুনুর রহমান এবং দৈনিক দেশ অবজারভারের গৌরব সাহা। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন অগ্নিশিখা টেলিভিশনের জুবায়ের আহমেদ সেজান।

এছাড়াও দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে ৫৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে আরও অনেক নিবেদিতপ্রাণ সাংবাদিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— বিবিসি নিউজ ২৪-এর মোঃ রওফুল বরাত বাঁধন ঢালি, দৈনিক ভোরের অপেক্ষার শুভ ইসলাম, দৈনিক হবিগঞ্জের সংবাদের স্বপন রবি দাস, দৈনিক স্বদেশ বিচিত্রার মোশাররফ হোসেন সরকার, ক্যাম্পাস রিপোর্টের মোঃ আয়নুল ইসলাম এবং দৈনিক হবিগঞ্জের জননীর মোঃ নুরুজ্জামান রাজু। প্রচার সম্পাদক হিসেবে উন্মোচন টেলিভিশনের মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে প্রেস নিউজ ডটকমের বিপ্লব তালুকদার এবং আইন সাংবাদিক বিষয়ক সম্পাদক হিসেবে রাজ টিভির শামছুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা নতুন নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, নবগঠিত এই কমিটি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকদের কল্যাণে, তাদের অধিকার আদায়ে এবং সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণ, সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন প্রাসঙ্গিক দাবি ও স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সমাবেশ, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি সম্প্রসারণ, বার্ষিক বনভোজন, নতুন আগ্রহী সাংবাদিকদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *