মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জের বিট অফিসার (এসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিবেদককে বলেছেন, সন্ত্রাস এবং মাদক প্রতিরোধে পরানগঞ্জে নতুন আঙ্গিকে পুলিশ কাজ করবে। প্রচলিত যে সোর্সভিত্তিক পদ্ধতি রয়েছে। তা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের তথ্য নিয়ে কাজ করার ধারণা দেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, উৎস কিংবা সোর্স যাই বলি না কেনো, ওই ব্যক্তি কোনো না কোনোভাবে মাদক থেকে সুবিধা গ্রহণ করে। তথ্য দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি আমরা অধিকতর গুরুত্ব দেব। মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা,এর দিক নির্দেশনায় ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ স্যারের নির্দেশে সর্বোচ্চ অবস্থানে থেকে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা ও কাজ করেছেন বলে পরানগঞ্জ অনেকটা নিরাপদ। আমি আরো নিরাপদ করতে চাই। বাংলাদেশ পুলিশ মূলনীতি সামনে রেখেই কাজ করব। সেগুলো আক্ষরিক অর্থে রাখতে চাই না, তা বাস্তবায়ন করব। সামাজিক শৃঙ্খলা অক্ষুণ্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক, অর্থনীতি ও সাংস্কৃতিক প্রগতিকে সামনে রেখে কাজ করব।
গুজব সৃষ্টিকারীদের দমনে কাজ করা হবে। প্রতিটি বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে মতামত নেওয়া হবে।
মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিট পুলিশিংয়ের কাজ আরো গতিশীল করতে চাই। সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে কোনো অভিযোগ হলেই আমরা যথাযথ ব্যবস্থা নেব সে যেই হোক না কেন। কিশোর গ্যাং এই সময়ের একটি সামাজিক সমস্যা। এ লক্ষে আমাদের কিছু কর্ম পদ্ধতি রয়েছে। কিশোর গ্যাং নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের লক্ষ ও উদ্দেশ্য প্রায় কাছাকাছি। মানুষের সেবা করা। সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা হবে না। তথ্য সহজ করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তা প্রকাশ করা হবে। কোনো গণমাধ্যমকর্মীকেই আমরা ছোট করতে চাই না। সকলেই সমাজের জন্য কাজ করেন। আমরা সবাই মিলে নিরাপদ দেশ গঠন করতে চাই।
