লুৎফর রহামন
স্টাফ রিপোটার
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশে” এ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটো কালাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে ৪ নভেম্বর ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমবায় অফিস চত্বর থেকে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সমবায় অফিসে সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মিলনয়াতনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিস কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা সমবায় অফিস সহকারী হারুনুর রশিদের সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আলবারী, বীর মুক্তি যোদ্ধা মনীশ চৌধুরী, এলতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সহ সম্পাদক রতন ও বিনইল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্য সাগর। এসময় উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনি বক্তব্য সভাপতি ইউএনও মহোদয় বলেন সমবায় মানে সমষ্ঠিগত উন্নয়ন, সমবায়ের মাধ্যমে উন্নয়ন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ মূলক কথা বলিয়ে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে প্রশিক্ষণ প্রাপ্ত সমবায়দের মাঝে অতিথি বৃন্দের মাধ্যমে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। সার্বকি যৌথ পরিচালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসের সহপরিদর্শক মাহববুর রহমান ও মর্তুজা পারভীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *