মোঃ ইমরুল আহসান
০৯ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শরিফ (২০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু জব্দ করা হয়।
একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নয়ন (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
