ময়মনসিংহ প্রতিনিধি
জাহাঈীর আলম

ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘরে স্বামীর গলাকাটা লাশ,বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল ধান ক্ষেতে। ঘটনাটি উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি বটতলা গ্রামে শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঘটে।
নিহত শাজাহান (৫৫) ওই একই এলাকার মৃত-ইয়ার উদ্দিনের ছেলে। শাজাহানের সংসারে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,
পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাইদের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলছিল শাজাহানের এবং ওই সম্পত্তি নিয়ে (মৃত্যুর দিন) শনিবার স্থানীয় শালীস মিমাংসা হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া শেষে নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন শাজাহান ও তার স্ত্রী। পাশের ঘরে ঘুমিয়ে থাকা নিহতের ১০ বছরের মেয়ে সকাল সাড়ে ৫ টার দিকে তার বাবাকে ডাকতে যায়। কোন সাড়াশব্দ না পেয়ে,কাছে গিয়ে দেখে কে বা কারা তার বাবার গলাকেটে হত‍্যা করেছে। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। অপর দিকে নিহত শাজাহানের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় পাশের একটি ধান ক্ষেতে পাওয়া যায়। তাকেও উদ্ধার করে চিকিৎসার জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মেয়েদের দাবি চাচাদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে তারা হয়তো বাবাকে গলাকেটে হত‍্যা করেছে। এর আগে তাদের বাবাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন তারা চাচারা বলেও অভিযোগ করেন তারা।
এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ জানান,কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব‍্যাপারে থানায় আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *