বিশেষ প্রতিনিধি
রাষ্ট্র সংষ্কার আন্দোলন পাবনা জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রাজনৈতিক কৃষকদের সাথে আড্ডা ও মতবিনিময় হয়। অতিথিরা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পুঁজিপতিরা কীভাবে যুগযুগ ধরে কৃষকদের ঠকিয়ে যাচ্ছে, শোষকদের প্রতি কৃষকদের যে ক্ষোভ, সেটা প্রকৃত কৃষকদের কাছে না গেলে বোঝা সম্ভব নয়। কৃষক আজ অসহায় তারপর তারা হাসি মুখে দেশের জন্য কাজ করে যাচ্ছে। ভারতীয় আগ্রাসন বন্ধ হলে এদেশের কৃষক সোনার ফসল ফলিয়ে সোনার বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আমরা মনে করি এ সরকার জনগণের দির্ঘদিনের আশার ফসল, এ সরকার কৃষি এবং কৃষক বাঁচিয়ে এদেশকে সোনার বাংলাদেশ গড়তে কৃষকের পাশে থাকবে।
প্রধান অতিথি
রাজশাহী বিভাগীয় সমন্বয়ক,
বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।বিশেষ অতিথি জনাব অধ্যাপক গোলাম সারোয়ার , রাবি। রাবি ছাত্রনেতা আব্দুল মজিদ অন্তর। যুগ্ন আহবায়ক, পাবনা মো:শফিকুল ইসলাম, মো:রিপন সেখ, মো: মিলন সেখ, মো:সাদ্দাম সেখ রাষ্ট্র চিন্তা। বিপ্লব কুমার পাল, সুকুমার শীল,বর্গা চাষী মো:ইসহাক সেখ,পল্লী চিকিৎসক ইবনে আদম, মো:রুবেল সেখ,মো:মঞ্জু শেখ, সভাপতিত্ব করেন
মো:মাসুদ রানা। সঞ্চালনা করেন
শেখ নাসির উদ্দিন।
উক্ত ঈদ মিলনমেলা কৃষক নেতা কর্মির মাঝে নতুন উদ্দীপনা র কাজ করে। কৃষক নেতা বলেন, আমরা দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল মুক্তির সংগ্রামে জীবন দিয়ে অন্যদের মতো আমরাও দেশর পাশে থেকেছি এবারও ছিলাম, আগামী রাষ্ট্র সংষ্কারের শতভাগ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
