মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সাংগঠনিকভাবে গতিশীল করতে ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী আনোয়ার হোসেন উজ্জ্বলকে সভাপতি এবং রায়হানুল আলম রায়হানকে সাধারণ সম্পাদক করে দ্রুত রাজশাহী মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হোক।
নেতাকর্মীরা বলেন, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে এই দুই নেতা রাজশাহী বিএনপিকে আরও সুসংগঠিত করতে সক্ষম হবেন। তারা আশা প্রকাশ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
রাজশাহীবাসীর পক্ষ থেকে দ্রুত আনোয়ার হোসেন উজ্জ্বলকে সভাপতি এবং রায়হানুল আলম রায়হানকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *