মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মোহনপুর উপজেলা সফরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) কে সঙ্গে নিয়ে উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প, ঝ্যালপুকুর বেলনা এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের সার্বিক অবস্থা, অবকাঠামো, বসবাসরত উপকারভোগীদের জীবনমান এবং সরকারি সুযোগ-সুবিধা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মহোদয় আশ্রয়ণ প্রকল্পে চলমান কার্যক্রম, সরকারি সেবার অগ্রগতি এবং উপকারভোগীদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
জেলা প্রশাসক বলেন, সরকারের আশ্রয়ণ প্রকল্পের মূল লক্ষ্য হলো ভূমিহীন ও গৃহহীন মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্রয়ণ প্রকল্পের উন্নয়ন ও উপকারভোগীদের জীবনমান আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *