মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৪ পুড়িয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে শুক্রবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে কোতয়ালী থানাধীন মধ্য পীরজাবাদ সুলতান মোড় এলাকায় মিন্টু হোসেনের চায়ের দোকানের সামনে থেকে মোঃ শুকুর আলী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৬শ টাকা।
অপরদিকে বিকেল ৫টা ৫০ মিনিটে রবার্টসনগঞ্জ স্কুল মাঠের উত্তর পাশে গাইড লাইন একাডেমিক ও প্রস্তুতি কোচিংয়ের সামনে অভিযান চালিয়ে অজিদ ওরফে ওয়াজিদ (৩৬) ও মোঃ ইসমাইল (১৯) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, উদ্ধার করা হয়। এছাড়াও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *