মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে পূর্ব অভিরাম ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এএনআই সুবোধ কুমার রায় কার্জি, সঙ্গীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ সাজেদুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমান,সঙ্গীয় ফোর্স সহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় মোঃ রফিকুল ইসলামের বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ে চলমান জুয়ার আসর থেকে মোঃ সামিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত সামিম মিয়া পূর্ব অভিরাম ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ৫২টি তাস ও নগদ ১৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী আইন ২০১৮ এর ৯৩ ধারায় একটি নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *