মোক্তার হোসেন গোলাপ
মিঠামইন প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০২ জুলাই সকাল ১০ টায়
উপজেলা প্রশাসন ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে
মিঠামইন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মিঠামইন থানার পুলিশের এস আই মাসুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্য কর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *