মোঃ ইব্রাহিম খলিল
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ (UN) তালিকাভুক্ত সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের আয়োজনে মাদক, জুয়া, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা, পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ সদরের ১২নং দুর্গাবাড়ী রোডস্থ লহরী রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আসক ফাউন্ডেশনের অঙ্গীকার “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও” – এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা কমিটি’র উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আসক জেলা শাখা কমিটি’র সভাপতি হায়দার আলম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ সাদেক আলী সাদেক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সর্বোচ্চ আয়কর দাতা ও আসক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাহবুব রেজা করিম মুরাদ। তিনি বলেন, “মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকে যদি দায়িত্বশীল হয় তবে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদউল্লাহ মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্য ও ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ লায়ন এখলাস উদ্দিন খান।
এছাড়াও ডিরেক্টর নূর এন্ড সন্স-এর কর্ণধার লায়ন রিয়াদ মাহবুব, সাংবাদিক-মানবাধিকার কর্মী ও আমিরা হাউজিং লিমিটেডের সিইও লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, আঙ্গিনা ওমেন ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান শরীফা সুলতানা, ময়মনসিংহ জেলা বার এসোসিয়েশনের সদস্য কবি ও নাট্যকার ওয়ালিউল্লাহ আকন্দসহ জেলার সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
