২৭নং ওয়ার্ড আকুয়া তাঁরা মেম্বারের মোড় হতে আকুয়া দক্ষিণপাড়া লম্বরীবাড়ী [ মরহুম চঞ্চল বেপারী বাড়ী ] পর্যন্ত ১২০ মিটার আরসিসি রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলো।

দীর্ঘ ৩০ বছর পর উন্নয়নের মুখ দেখতে পেলো এই অবহেলিত এলাকার সাধারণ জনগণ। আজ তারা আনন্দে আত্মহারা।

বিলুপ্ত পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নীত হওয়ার ফলে যুক্ত হয়েছে আরও নতুন ১২ টি ওয়ার্ড পূর্ব ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত ছিলো।

নতুন ১২ টি একেবারে গ্রাম, এই গ্রাম গুলো উন্নয়নের ছোঁয়া পাই নাই গত ৩০/২০ বছরের মাঝে। কিন্তু বর্তমানে সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়ার ফলে দেখতে পারছে উন্নয়নের মুখ।

মেয়র মহোদয় এই বর্ধিত ওয়ার্ড গুলো নতুন রুপে সাজাতে হাতে নিয়েছেন আধুনিক পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান এবং বিভিন্ন ওয়ার্ড গুলোতে কাজ চলমান রয়েছে।

কিছু দিনের মাঝে সুফল ভোগ করবে সাধারণ নাগরিক বৃন্দ।প্রতিনিয়ত চলছে উন্নয়ন কাজ এবং নাগরিক সেবা বৃদ্ধি করার লক্ষ্যে নিয়মিত কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

একটি আধুনিক স্মার্ট ময়মনসিংহ বিনির্মানে সিটি কর্পোরেশনের অবদান অনস্বীকার্য।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *