১৭ জুন ২০২৩ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাসাইল পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদা সুলতানা, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জনাব ফরহাদ আহাম্মদ খান, যুগ্ম সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; জনাব মোহাম্মদ মতিয়ুর রহমান সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল ও রিটার্নিং অফিসার
ও জনাব সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জসীম উদ্দীন হায়দার জেলা প্রশাসক, টাঙ্গাইল।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), টাঙ্গাইল; পাপিয়া আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, বাসাইল; আরিফুন নাহার রিতা, সহকারী কমিশনার (ভূমি) সহ বাসাইল পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের জন্য নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ সহ নির্বাচনে দায়িত্ব পালনকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *