স্থানীয় প্রতিনিধি

সরকারি কর্মকর্তা একই কর্ম স্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না এমন নীতিমালা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে ।একই পদে তিন বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই সকল কর্মকর্তাগণকে নতুন পদে/ স্থানে বদলি করতে হবে। সকল কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে এই আদেশ রয়েছে।

কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় এক যুগ এবং কারো কারো ক্ষেত্রে প্রায় দুই যুগেরও বেশি কাল যাবত বদলী বন্ধ হয়ে আছে।ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হওয়ার পরেও অনেক কর্মকর্তা এখনো কর্মরত রয়ে গেছেন এখানে।

দীর্ঘ সময় একই কর্মস্থলে চাকরি করার সুবাদে নিয়মবিধি ভঙ্গ করে নিজস্ব নিয়মে ইচ্ছামাফিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। দীর্ঘদিন একই কর্মস্থলে চাকরি করায় অনেকের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে কর্মকর্তাদের। ক্ষমতার প্রভাব খাটিয়ে সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে লাভবান হচ্ছেন কর্মকর্তারা।
এমনকি দুর্নীতির কেন্দ্রস্থল হিসেবে তৈরি হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তাই ময়মনসিংহ বাসী খুব দ্রুত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু করে সরকারের লক্ষ্যমাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *