লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি আনসারের মাথায় চাকু মেরে আঘাত করেছে ডাকাত দলের সদস্যরা।
কালাই পৌর এলাকা খুবসারা মাদ্রাসা পাড়ার বাসিন্দা মৃত্ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৬) উপজেলা সদর প্রাণ কেন্দ্রে কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি আনসার হিসেবে চাকুরী করেন। তার কাছ থেকে জানা যায় ২৩ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় বাড়ীর মেইন দরজা ভেঙ্গে সরাসরি শোয়ার ঘরে ঢুকে তাকে ঘুম থেকে উঠায়ে তার কাছ থেকে ব্যাংকের গেট খোলার চাবি নেওয়ার পর মোবাইল কেড়ে নেয়। তারপর তাকে সাথে নিয়ে থুপসারা মাদ্রাসার দক্ষিণ দিকে মাটির রাস্তা দিয়ে টিএনটির পাশ দিয়ে জয়পুরহাট -বগুড়া মহাসড়কে ওঠার জন্য রওনা দেয়। বাড়ি থেকে কিছুদূর আসার পর শফিকুল ইসলাম বলে আমার পেশাব লেগেছে এই কথা শুনে তাকে পেশাব করার সুযোগ দেওয়া হলে সেই সুযোগেই তিনি তাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেওয়ার সময় ডাকাত দলের লোকজনেরা তার মাথা লক্ষ্য করে চাকু নিক্ষেপে আঘাত করে আহত করে। আহত অবস্থায় তিনি জীবন বাঁচার তাগিদে দৌড়িয়ে তার বড় ভাই সাইদুলের বাড়ি সামনে গিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার চিৎকার শুনে ভাই, ছেলে ও প্রতিবেশীরা এসে তাকে চিকিৎসা করার জন্য স্থানীয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। তিনি পুরুষ ওয়ার্ডে ৩৯ নাম্বার বিছানায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উক্ত শফিকুল ইসলাম আরো জানান ডাকাত দলের লোকজনদের হাতে পিস্তল, বড় বড় ছুড়ি ও চাকু ছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *