সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
২০ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ ব্রীজ মোড় আবাসন বিকাল সাড়ে ৪ টায় ১৯ নং ওয়ার্ড মহানগর বিএনপি আয়োজনে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সদর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শেখ আমজাদ আলী যুগ্ম-আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি, প্রধান বক্তা ড. প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ অধ্যাপক এনিম্যাল সাইন্স বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ,আসাদুজ্জামান আসাদ ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,আলহাজ্ব মকবুল হোসেন মন্ডল,আহ্বায়ক, ১৯ নং ওয়ার্ড বিএনপি, সভাপতিত্ব করেন বিনয় সভাপতি আবাসন বিএনপি ,মোঃ সোহেল মিয়া যুগ্ন -আহ্বায়ক ৩১ নং ওয়ার্ড বিএনপি, মোঃ জসিম উদ্দিন যুগ্ন-আহবায়ক ২৭ নং ওয়ার্ড , মোঃ সোহেল রানা ৩১ নং ওয়ার্ডের সদস্য বিএনপি, মোঃ তারিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ২৯ নং ওয়ার্ড বিএনপি, মো: মুরাদ হুসাইন যুগ্ম আহ্বায়ক বিএনপি, ২৭ নং ওয়ার্ড বিএনপি, মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক যুগ্ম আহ্বায়ক ২৯ নং ওয়ার্ড বিএনপি, মোঃ নজরুল ইসলাম যুগ্ন আহবায়ক ২৭ নং ওয়ার্ড বিএনপি ,মো: সাখাওয়াত হোসেন সৌরভ যুগ্ম আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দল,মোঃ সুলতান মিয়া যুগ্ম -আহ্বায়ক ৩২ নং ওয়ার্ড বিএনপি,মোঃ শহীদুল ইসলাম সাবেক সহ-সভাপতি মহানগর ছাত্রদল ,মোঃ মোখলেছুর রহমান ৩২ নং ওয়ার্ড বিএনপি , রুবেল সরকার দাপুনিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ মইনুল হক
যুগ্ন -আহবায়ক ২৩ নং ওয়ার্ড বিএনপি,অন্যান্য বিএনপি নেতৃত্বে উপস্থিত ছিলেন। অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য বলেন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা , স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার ১৯ দফা কর্মসূচি বাংলাদেশি জাতীয়তাবাদের মূল তন্ত্র হিসেবে স্বীকৃতি ছিল। ১৯ দফাতেই স্বনির্ভর বাংলাদেশের বিষয়টি উল্লেখ ছিল। তার আমলে জনপ্রিয় খালকাটা কর্মসূচি চালু করে ‘তলাবিহীন ঝুড়ির’ অপবাদ থেকে দেশকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত করে। তাইত জিয়া অল্পদিনেই জনগণের জনপ্রিয় নেতা হতে সক্ষম হয়েছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া জাতির ক্রান্তিলগ্নে জনগণের সামনে নিয়ে আসেন ভিষণ ২০৩০। এরই আলোকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমন্বয়ে ও আরও সুপরিসরে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভরসা হিসেবে সমাদৃত হয়েছে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারই ৩১ দফা কর্মসূচি।
তার ৩১ দফা কর্মসূচির মাধ্যমে অনেক জাতীয়তাবাদে বিশ্বাসী দলকে একই প্ল্যাটফর্মেও আনতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ এ দর্শন নিয়ে দেশে অনুষ্ঠিত কনসার্টগুলো অন্যমাত্রা এনে দিয়েছে। সবার আগে বাংলাদেশ এই টাইটেলের মাধ্যমে দেশকে ভালোবাসার কথা মমত্ববোধের কথা যেন ধ্বনিত হচ্ছে। তার এ তত্ত্বের মাধ্যমে যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিশেষ বাক্যটি যেন উচ্চারিত হচ্ছে- ‘ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়।’
স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৭ বছরে দেশের রাষ্ট্রের এমন কোনো খাত নেই যেখানে ধ্বংসস্তূপে পরিণত করেননি। গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।
