ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ থেকে শম্ভুগঞ্জ যাওয়ার পথে চায়না মোড়ের আগে ময়লাকান্দি এলাকায় ছিনতাইকারীর হামলায় সারোয়ার (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসায় ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী সারোয়ারের ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *