স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাঁদা না দেওয়ায় মোস্তফা শেখ (৬৮) নামের বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে আহত করেছে স্থানীয় প্রভাবশালীরা। পরে তার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এসময় বাড়ীর এড়িয়াতে থাকা বিভিন্ন প্রজাতির ৩০-৪০ গাছের কর্তন করেছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত বৃদ্ধা মোস্তফা শেখ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শনিবার (২৭জুন) বিকাল সাড়ে ৩ টায় দিকে উপজেলার বাশিল গ্রামের এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী মোস্তফা উপজেলার বাশিল গ্রামের মরহুম আব্দুল মান্নান শেখ এর পুত্র। বর্তমানে তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী গ্রামের বাশিন্দা।

অভিযুক্তরা হলেন— বাশিল গ্রামের মৃত আব্দুল বাছির এর পুত্র মোঃ সাদিক (৫৩),মোঃ সায়েম (৫০),মৃত ছফির উদ্দিনের পুত্র আব্দুল হান্নান (৫৫),আব্দুল জব্বার ওরফে হাটকালার পুত্র রিপন মিয়া।

আহত বৃদ্ধা মোস্তফা শেখ তার অভিযোগে জানান-
উপজেলার বাশিল গ্রামের মরহুম আব্দুল মান্নান শেখ এর পুত্র মোস্তফা শেখ বাশিল গ্রামের ৭৮ দাগে ২০ নং খতিয়ানে পৈতৃক ওয়ারিশ সুত্রে সাড়ে ৩১ শতাংশ জমি প্রাপ্ত হন এবং তিনি নিজে আরও সাড়ে ৩শতাংশ জমি ক্রয় করে মোট ৩৪ শতাংশ জমির মালিক হন। তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী গ্রামে জমি ক্রয় করে সেখানে বাড়ী নির্মাণ করে থাকেন। বাশিল গ্রামে থাকা তার ৩৪ শতাংশ জমির মাঝে ১০ শতাংশ জমিটি তার জন্মস্থান বাড়ীর অংশের জায়গা, সেই ১০ শতাংশ জমি থেকে তার মেয়ের ঘরের নাতি
আশহা রহমান মিতিকে বাড়ী করার জন্য সাবকবলা মুলে দিয়ে দেন। নানার নিকট থেকে ক্রয়সুত্রে পাওয়া ৪ শতাংশ জমিতে বাড়ী নির্মান করছে নাতি আশহা রহমান মিতি। যার কাজ নির্মাণাধীন রয়েছে। আশহা রহমান মিতি যেনো সেখানে বাড়ী নির্মাণ করতে সেকারণে অভিযুক্ত মোঃ সাদিক (৫৩),মোঃ সায়েম (৫০), আব্দুল হান্নান (৫৫), রিপন মিয়া বৃদ্ধা মোস্তফার নিকট ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। বৃদ্ধা মোস্তফা চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা নির্মাণাধীন বাড়ীর জমিটিকে অভিযুক্ত সাদিক ও সায়েম তাদের নিজস্ব বলে দাবী করে জমিটি জোড় পূর্বক দখলে নিতে জমির চার পাশের সীমানায় খুটি গেড়ে দখলে নেওয়ার চেষ্টা করে।এসময় বৃদ্ধা মোস্তফা তাদের কে বাধা দিতে গেলে তারা আরো প্রায় ৫০-৬০ জনের একটা বিশাল বাহিনী নিয়ে মোস্তফা শেখ এর উপর হামলা চালায়, এসময় দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলে বৃদ্ধা মোস্তফা মারাত্মক ভাবে আহত হয়।পরে বৃদ্ধার নাতি আশহা রহমান মিতি৯৯৯নাম্বারে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয় স্বজনদেরকে হাসপাতালে ভর্তি করতে বললে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাদিক ও সায়েম বৃদ্ধা মোস্তফা শেখ কে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপানোর চেষ্টা করলে তিনি স্থান ত্যাগ করায় কুপটি তার মাথায় লাগলে গুরুতর জখম হয়। এসময় মোস্তফার নাতি আশহা রহমান মিতি ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে অবগত করলে টের পেয়ে হামলাকারীরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে এবং এ ব্যাপারে মামলা করলে হত্যার হুমকিও দেয়।

ভুক্তভোগী মোস্তফা শেখ বলেন, আমার পৈতৃক সুত্রে পাওয়া নিজ জমি থেকে আমি আমার নাতিকে বাড়ী নির্মাণ করার জন্য জায়গা দিয়েছি এটাই আমার অপরাধ, এর আগে আমার নিকট থেকে সাদিক ও সায়েম জমি কিনতে চেয়েছিলেন, আমি তাদের কাছে জমি বিক্রি করবোনা বলেছিলাম, পরে আমার নাতিকে জমি দেওয়ায় তারা আমার কাছে চাঁদা চেয়েছিলো,আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার উপর প্রতিশোধ নিতে আমার নাতির নির্মাণাধীন বাড়ীতে হামলা চালিয়েছে। তিনি জানান- সায়েম একজন মাদকাসক্ত,সে নিজে মাদক সেবন আর বিক্রি করে।মাদকের সাথে জড়িত থাকায় এর আগে পুলিশ তাকে একাধিক বার গ্রেফতার করেছে। তিনি জানান- অভিযুক্তরা তাকে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও দাবী করেন। হামলায় ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *