আরিফ রববানী
ময়মনসিংহ
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মন্ডপগুলো প্রস্তুতির খোঁজ খবর নিচ্ছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তিনি পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
নিয়মিত পরিদর্শেনের অংশ হিসাবে রবিবার (১১অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি
ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব যাতে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনেরও প্রতীক। উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।তিনি পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার ওপর জোর দেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় জেলা,উপজেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শনকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে ময়মনসিংহে এবারের শারদীয় দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সকলের সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
