নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল জলাবায়ু পরিবর্তন (জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা)”, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ কেপারেত উল্লাহ ও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন উপাদক্ষ শওকত হোসেন সহ আরো অনেকে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ,মোবাইলের ব্যবহার কমানো এসি ফ্রিজের ব্যবহার কমানো,গাড়ির ব্যবহার কমানো,ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশবান্ধব জীবনযাপন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
