মোঃ ইমরুল আহসান
বিস্ময়কর শোনালেও এমনটাই ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের ভক্তরা, কারণ তাদের প্রিয় ক্রিকেটারকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি। সেই সাথে বিশ্বকাপ দলেও যে থাকছে না এটাও অনেকটাই নিশ্চিত। সেই প্রতিক্রিয়াতেই বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিলেন রিয়াদের ভক্তরা।
আন্দোলনকারীরা জানান, বিশ্রামের নামে মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে রাখা না হলে বৃহৎ আন্দোলন করবেন তারা। সেই সঙ্গে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে বর্জনের ঘোষণা দেন ময়মনসিংহের ক্রিকেটপ্রেমীরা।
