সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে নতুন করে দল ঘোষণার দাবিতে মানববন্ধন করছে ক্রিকেট ভক্ত সাধারণ মানুষ।
সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন নজরুল ইসলাম জুয়েল, মনিরুজ্জামান, কৃষিবিদ আবুল বাশার, সাংবাদিক সামদানি হোসেন বাপ্পী আতাউল্লাহ পাঠান, রানা হাসান সাগর, নাঈম, দেলুয়ার হোসেন, সিফাতুল্লাহ, জিহাদ, , আরিফ হাসান তমাল, সানি, মাজহারুল ইসলামসহ প্রমুখ।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
