মোঃসজিব আল-হাসান

ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়ে চলে গেলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। বুধবার সকালে এমনই এক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়াতে। ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যান্সারের সঙ্গে লড়ছেন, এ খবর আগেই জানা হয়েছিল। মে মাসে খবর বেরিয়েছিল, লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত তিনি। ডাক্তারের জানিয়েছিলো হিথ স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এমনসব তথ্যের ভিত্তিতেই মূলত সত্য বলে ধরে নেওয়া হয়েছিল সেই সংবাদ।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছিল, দক্ষিণ আফ্রিকায় মৃত্যু হয় তার। শেষ সময়ে তার পাশে ছিল পরিবার এবং কাছের বন্ধুরা। বুধবার সকালে হিথ স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলেঙ্গা প্রথম নিশ্চিত করেন মৃত্যুর খবর। পরে অবশ্য ওলোঙ্গা নিজেই দাবি করেছেন হিথ স্ট্রিক বেঁচে আছেন।
ওলোঙ্গা তার ফেসবুকে হিথ স্ট্রিকের মৃত্যু সংক্রান্ত খবরটি বারবারই সম্পাদনা করেছেন। তবে, সবশেষ প্রাপ্ত খবরে জানা যায়, মারা যাননি এই ক্রিকেট কিংবদন্তি। খবর চাউর হবার চার ঘন্টার পরেই জানা গেল আগের খবরটি নিছকই ভুল বোঝাবুঝি। এদিকে মৃত্যুর খবর প্রকাশিত হবার পরেই শোকবার্তা জানিয়েছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে অনেকেই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *