রবিউল ইসলাম
শেরপুর প্রতিনিধি

ঈদকে সামনে রেখে বটছায়া যুব কল্যাণ সংস্থা তাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও গরিব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের তেলেরমিল নামক স্থানে ৯ই এপ্রিল রোজ মঙ্গলবার সকালে থেকে তাদের নিজস্ব অফিস থেকে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

বিতরণকৃত দ্রব্য সামগ্রী হলোঃ সেমাই, চিনি, গুড়া দুধ, নুডলস, সাবান, সয়াবিন তৈল, আলু, পিয়াজ।

এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

ব্যক্তি উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই নানান ধরনের আয়োজন করে থাকে।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ জনাব মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সরকারি মহাবিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম আর এইচ আব্দুর রুমান, মুরশেদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *