মোঃ ইমরুল আহসান
বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (০৮ জুলাই) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের পাশের পাটক্ষেত থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। সে শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে খামার পাড়া গ্রামের পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাতিজা শামীম হোসেন জানান,গত মঙ্গলবার সকালে শিবগঞ্জ সাব রেজিস্টার অফিসে যান আব্দুল বাসেদ। দুপুরে বাড়িতে ফোন দিয়ে বলেন, সে দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছি। এরপর আর বাসায় ফেরেন নি সে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজা খুঁজির পর সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রউফ জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতঃ বগুড়া মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *