মোঃ ইমরুল আহসান
৮ জুলাই সকাল ১১.০০ ঘটিকায় সিলেট রেঞ্জ ও এসএমপি, সিলেটের আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ পুলিশ এবং সিলেটস্থ পুলিশের সকল ইউনিটের উর্দ্ধতন অফিসারদের সাথে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম, এসএমপি সিলেটের, পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পদস্হ কর্মকর্তাগণ।
