স্থানীয় প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে কোরবান আলী (৩৫) নামে এক চা বি‌ক্রেতার বিরুদ্ধে। অ‌ভিযুক্ত কোরবান আলী ওই ইউ‌নিয়‌নের হাট গো‌বিন্দপুর গ্রা‌মের নূরুল হ‌কের ছে‌লে।
সোমবার(১৯ আগস্ট) সকাল ৯ টার দিকে হাট গোবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা‌টি ঘটে।
এ নিয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই দিনই বেলা ১১ টার দিকে ওই
শিক্ষার্থীর বাবা মো. হাসেম বাদি হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোরবানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকেই আসামি কোরবান পলাতক রয়েছেন।
এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবম শ্রেণীর ওই শিক্ষার্থী
প্রতিদিনের মত প্রাইভেট পড়তে যাওয়ার পথে হাট গোবিন্দপুর বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভবনের পাশে টিউবওয়েলে পানি খেতে যায়।
এ সময় অভিযুক্ত কোরবানও একই টিউবওয়েল থে‌কেরপা‌নি নি‌তে আ‌সে। এক পর্যা‌য়ে ওই শিক্ষার্থী‌কে জোর ক‌রে পা‌শের এক‌টি নির্জন ভব‌নে‌ নেওয়ার চেষ্টা ক‌রে। ওই শিক্ষার্থী চিৎকার তি‌লে কোরবান তা‌কে গলা টিপে ধরে ভয়ভীতি‌ দে‌খি‌য়ে ধর্ষণের চেষ্টা ক‌রে ।
এ সময় বাজারের লোকজন এগিয়ে এ‌লে কোরবান দৌড়ে পা‌লি‌য়ে যায়।
স্থানীয়রা জানান, এর আ‌গেও কোরবান এক ছাত্রীকে ধর্ষণ করে ধরা পড়ে। সেই মামলায় তিনি জেল খেটে জামিনে আছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাশ জানান, সোমবার সকাল ৯ টার দিকে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমি জানতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে এসেছি।
তি‌নি ব‌লেন, মঙ্গলবার (২০ আগস্ট) সকালে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত কোরবানের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে বিচারের জন্য আসে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীরা
দ্রুত কোরবানের বিরুদ্ধে উপযুক্ত বিচারের ব্যবস্থা নি‌তে বিক্ষোভ মিছিল বের করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *