স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে পদ্মার চর থেকে অর্ধগলিত অজ্ঞাত(৩৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পদ্মা নদীর ওপাড় জেলার সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বেপারীডাঙ্গীর চর থেকে লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওই ওয়া‌র্ডের ইউ‌পি সদস‌্য( মেম্বার) মিন্টু মোল্লা জানান, চরের খালের পানিতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন স্থানীয়রা।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) জগন্নাথ দাশ বলেন,সোমবার বিকেলে ট্রিপল নাইন থেকে লাশের তথ্য পেয়ে ঘটনস্থলে যায় পু‌লিশ। লাশ‌টি পদ্মা নদী থেকে চরের ভেতরে আসা একটি খালে লাশটি ভাস‌ছিল। স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি পানি থেকে উদ্ধার করা হয়।

তি‌নি জানান, প্রায় ৩৫ বছর বয়সী অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনসহ পু‌রো বিষয়টি প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *