মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক বর্ষীয়ান নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তী হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই/২৬ বিকেলে চার ঘটিকার সময় শ্যামগঞ্জ বাজারে গোহালাকান্দা ঈদ গাহ মাঠে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মো: আনোয়ার কাদির দুলাল,আহ্বায়ক মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদ।
সঞ্চালনায় ছিলেন মো: আবদুল মতিন সাধারণ সম্পাদক ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বিএন পি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ- ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্হাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন তালুকদার।

উক্তা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন পূর্বধলাউপজেলা বিএনপির আহ্বায়ক,জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক এবং নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি (ভিপি),নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকদার।

সভায় বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির,যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির,হাবিবুল ইসলাম খান শহীদ ভারপ্রাপ্ত আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,আলহাজ্ব আবদুর রহমান বাবুল ভারপ্রাপ্ত সদস্য সচিব গৌরীপুর উপজেলা বি এন পি,এ্যাডভোকেট আব্দুস ছোবান সুলতান,যুগ্ম আহ্বায়ক গৌরীপুরগ উপজেলা বি এন পি,
সেলিম উদ্দিন,পূর্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ,উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির একজন কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

মরহুম ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সম্মানিত সদস্য, নেত্রকোণা জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *