স্টাফ রিপোর্টার
মোঃ নাসিরউদ্দিন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন— শিবপুর বাজারের মোঃ মাসুদ রানা (৪৫), শিবপুর হাটের মোঃ লিটন (৩৫) এবং বারইপাড়া এলাকার মোঃ শহিদুল ইসলাম (৫৬)।
মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের ৩ মাস ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট ও আইনগত অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *