মোঃ আব্দুল হান্নান 
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেম ঘটিত বিরোধের জেরে মুখতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার মাজু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় মুখতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুখতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার ইসলাম উদ্দিন এর ছেলে।ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলের সবোর্চ্চ বিচার চাই, আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *