রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর)

“হাতি করলে সংরক্ষণ রক্ষা পাবে সবুজ বন” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বন বিভাগের আয়োজনে বিশ্ব হাতি দিবস নানা কর্মসূচিতে পালিত হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকায় এক বর্ণাঢ্য র‍্যালি শেষে
বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক।

এ সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, শিক্ষার্থী,বিএনপি নেতৃবৃন্দ,সেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ সহ পোড়াগাঁও ইউনিয়নের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *