রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা শহরের গরকান্দা ঈদগাহ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আড়াইানী কালিমা চত্তর হয়ে শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিন করে দক্ষিণ বাজার ডায়াবেটিস হাসপাতালের সামনে বক্তব্যের মাধ্যমে শেষ হয় ।
এসময় নালিতাবাড়ী উপজেলা শিবির সেক্রেটারী হাফেজ সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু.গোলাম কিবরিয়া ভিপি,জকসু ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও নালিতাবাড়ী উপজেলা শিবির এর সভাপতি মোঃ উমর ফারুক প্রমুখ।
