রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর পানিতে ডুবে ইয়াসিন নামে এক সাত বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নালিতাবাড়ী শহরের গড়কান্দা কাচারিপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন ঐ মহল্লার হৃদয় মিয়ার ছেলে।
সূত্র জানায়, নিহত ইয়াসিনদের বাড়ি ভোগাই নদীর তীরে। দুপুরে ভোগাই নদীতে গোসল করতে আসা স্থানীয় কয়েকজন শিশু ইয়াসিনের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকদের ডাকাডাকি করেন। পরে পরিবারের লোকজন ইয়াসিনের নিথর দেহ উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, ইয়াসিন আগে থেকেই কিছুটা প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে, বাড়ির সবার অজান্তে সে নদীর পানিতে পড়ে এবং ডুবে মারা যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *