লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ই জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন , কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। উদ্বোধনের পর তিনি জনসচেতনতার লক্ষে বক্তব্যের মাধ্যমে বলেন ইমাম, কাজী, শিক্ষক দ্বারা এলাকায় এবং সমাজে বাল্য বিবাহ ও মাদকের কুফল তুলে ধরে জনচেতনতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।এতে জনসচেতনতা বাড়বে এবং অনেকটাই বাল্যবিবাহ ও মাদক সেবন কমিয়ে যাওয়া সম্ভাব । এমন কথা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে২০২৫ – ২০২৬ অর্থ বছরে উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন ,যৌন হয়রানি ,যৌতুক ,মাদক প্রতিরোধ কল্পে ইমাম ,কাজী ,যুবক ও যুবতীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( কালাই) ইফতেকার রহমান , কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন ও উপজেলা সমাজসেবা অফিসার আজমা বেগম, ইমামদের মধ্য থেকে বক্তব্য রাখ কালাই মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন, বিবাহ রেজিস্টার কাজীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাজী আশরাফ আলী সিদ্দিকী। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভা সহ উপজেলার ৫ ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায় তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ত্রয়দশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ জনগণের অংশগ্রহণে নিশ্চিত কল্পে সচেতনতামূলক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (কালাই )ইফতেখার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )রফিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম সহ আরো অনেকে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *