সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
নান্দাইল থানাধীন আচারগাঁও এলাকার হেলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৮) প্রায় ৬/৭ বছর যাবত অটোগাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে।প্রতিদিনের মত অটোরিক্সা নিয়ে বাড়ী হতে বের হয়ে নান্দাইল বাজার মাছ মহলের কাছে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে, কিছুক্ষন পর অজ্ঞাতনামা ০১ জন পুরুষ যাত্রী তাহার কাছে এসে নান্দাইল উপজেলার সামনে যাবে বলে ২০/-টাকা ভাড়া নির্ধ্বারণ করে রওনা হয়। নান্দাইল উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে মসজিদের নিকট পৌঁছাইলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি কালো রংয়ের মাইক্রোবাস গাড়ী দেখে থামতে বলে, সেখানে তাহার পরিচিত ০৫জন লোকের সাথে সলাপরামর্শ করিয়া বাদীর ছেলেকে নান্দাইল উপজেলা পরিষদের পিছনে আল-আজহার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের কোনায় বোরখা পরিহিত একজন মহিলা দাড়ানো আছে এবং তাহার বাবার মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য পাঠায়। বাদীর ছেলে সরল বিশ্বাসে সংবাদ দিতে গিয়ে কাউকে সেখানে না পেয়ে ফেরত চলে আসে। ঘটনাস্থলে এসে দেখে যে, তার ছেলের অটোরিক্সাটি উক্ত স্থানে নেই এবং অজ্ঞাতনামা ব্যক্তি ও কালো রংয়ের মাইক্রোবাস গাড়ীটিও নেই। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা নং-৩৯,তারিখঃ২৬/০৩/২০২৪খ্রিঃ রুজু হওয়ার পর ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের তত্তাবধানে এসআই মোঃ সুজন মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে চোরাই কাজে ব্যবহৃত গাড়ীর রেজিস্টেশন নং- ঢাকা মেট্রো-খ-১২-৩৩৭৯ সংগ্রহ করে বিআরটিএ অফিস হইতে গাড়ীর মালিকের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে জানা যায়, উক্ত গাড়ীটি সাভারে বিক্রি করে দিয়েছে এবং এভাবে প্রায় ১৩ জন গাড়ীর মালিকানা পরিবর্তনের তথ্য সংগ্রহ করে সর্বশেষ বরিশালের মোঃ রুবেল বেপারী, পিতা- আইয়ুব আলী, সাং- নোয়াপাড়া, চন্দহার, থানা- গৌরনদী, জেলা- বরিশাল এর নিকট মর্মে জানা যায়। রুবেলের তথ্যমতে গাড়ীটি ১বছর যাবত আলমগীর হোসেন রাজু ড্রাইভার হিসেবে গাড়ীটি ভাড়া নিয়ে চালাচ্ছে। পরবর্তীতে ২৭গাজীপুরা এলাকা হইতে ইং ২৬/০৩/২০২৪ তারিখ সন্ধ্যায় ড্রাইভার আলমগীর হোসেন রাজুকে গ্রেফতার করে তাহার দেওয়া তথ্যমতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর এলাকা হইতে হৃদয়কে গ্রেফতার করে তাহার দেওয়া তথ্যমতে শ্রীপুর থানাধীন নয়নপুর এলাকা হইতে ঘটনার মূলহোতা মনজুর কে গ্রেফতার করা হয়। মুনজুর এর দেওয়া তথ্যমতে তাদের দলের নারী সদস্য রেখা কে গাজীপুর মাওনার এমসি এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং দলের সকলের দেওয়া তথ্য মতে জানা যায় চোরাই অটোগাড়ীটি তাহারা কিশোরগঞ্জ হোসেনপুর থানাধীন ডেকিয়া এলাকার সালামের নিকট বিক্রয় করেছে। তাদের দেওয়া তথ্য ও বাদীর সনাক্তমতে সালামকে গ্রেফতার করা হয় এবং তাহার হেফাজতে থাকা তাহার ভাড়া করা গ্যারেজ হতে মামলার চোরাই অটোরিক্সা এবং আরও চোরাই ০৬টি অটোগাড়ীসহ মোট ০৭টি অটোগাড়ী ও যন্ত্রাংশসহ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। চোরাই কাজে ব্যবহৃত নীল রংয়ের জাপানী TOYOTA PROBOX গাড়ীটিও জব্দ করা হয়। বাদীর চোরাই যাওয়া অটোগাড়ী দ্রুত সময়ে উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকার লোকজন পুলিশ সুপার মহোদয় সহ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
