স্থানীয় প্রতিনিধি

ফ‌রিদপু‌রের নগরকান্দা উপ‌জেলায় বুধবার বিএন‌পির দুই প‌ক্ষের রক্তক্ষয়ী সংঘ‌র্ষে কবীর ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত এবং দুই প‌ক্ষের অন্ততঃ ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে নিহত কবীর ভুইঁয়া উপজেলার ছাগলদী গ্রামের আবুল বাশার ভূঁইয়ার ছেলে।
তিনি শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভার আয়োজনকে কেন্দ্র করে এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা জানান , বুধবার (২১ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।
আহতদের ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাবুলের শতাধিক সমর্থক নগরকান্দা প্রবেশদ্বার কুমার নদের সেতুর পাশে দেশীয় অস্ত্র হা‌তে মহড়া দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শামা ওবায়েদের কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে হামলা চালায়। এতে উভয় প‌ক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বাবুল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে নগরকান্দায় শামা ওবায়েদের সমর্থকদের মিছিল করতে দেখা গেছে।

এ ব‌্যাপা‌রে কৃষকদল নেতা শহীদুল ইসলাম বাবুল জানান, আমি নগরকান্দায় একটি সভায় যোগ দি‌তে এ‌সে‌ছিলাম।এ সময় শামা ওবায়েদের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় আমার সমর্থক‌দের ওপর চোরাগোপ্তা হামলা চালায়। হামলায় একজন মারা গেছেন। আরেকজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

‌বিএন‌পির ফরিদপুর বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবায়েদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কো‌নো বক্তব‌্য জানা সম্ভব হয় নি ।

নগরকান্দা সার্কেলের সহকা‌রি পু‌লিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পে‌য়ে পু‌লিশ দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ‌নে‌ছে। বর্তমা‌নে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *