লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলার মুন্সিপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আঃ গফুর (তোতা) এর ছেলে শিশু তাওহীদ শামীম শুভ (বয়স ৭) পরিবারসূত্রে জানা যায় উক্ত শিশুটি কালাই উপজেলা পরিষদ চত্বরে কালাই কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। এছাড়াও জানা যায় যে, ২০১৭ সালের ৩রা মার্চ আনুমানিক সকাল ৮ টায় শিশুটি তার মাকে বলে বাড়ীর পার্শ্বে খেলতে যায় সেখান থেকে একই পাড়ার বাসিন্দা আঃ সাত্তার ফকিরের ছেলে রেজাউল করিম ফকির কৌশলে তার বাড়ীতে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে শিশু তাওহীদ শামীম শুভকে হত্যা করলে তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আঃ গফুর মন্ডল (তোতা) বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন। জি আর ৩২/১৭ দায়রা মামলা নং ৯৯/২০১৮ হত্যাকারী আসামী রেজাউল করিম ফকিরকে ২১/০৮/২০২৪ ইং তারিখ দুপুর ১২টায় ৩০২/২০১ দন্ডবিধির ধারায় দোষী সাব্যাস্ত করে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত জনাব নুরুল ইসলাম। নিহত শিশুর পরিবারের লোকজন ও এলাকাবাসি মৃত্যুদন্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *