মোঃ ইমরুল আহসান
নওগাঁর মান্দায় পিকআপ ভ্যান ও ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–নওগাঁর হাঁপানিয়া এলাকার আকরাম হোসেন (৪৫), চকবিরাম এলাকার জাহিদুল ইসলাম (৩৫) ও রবিউল ইসলাম (৫০)। আহতরা হলেন মান্দা উপজেলার সাহাপুর গ্রামের ইমদাদুল হক (৫২), রাজন (৩২), আলী (৫০), আব্দুল কুদ্দুস (৪৮), সজীব হোসেন (২৪), ওয়াদ হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে একটি পিকআপ ভ্যান নওগাঁর দিকে যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের মধ্যে ইমদাদুল ও রাজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *