মোঃ ইমরুল আহসান
১০ জানুয়ারী বুধবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা দিনাজপুর জেলা কমিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, জেলা কমিটির সহ সভাপতি মোঃ মিজানুর রহমান ডোফুরা, সহ সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পিন্টু সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
