আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠান এর শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জুলাই দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মৃতিচারণ করেন এবং আহতদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় বক্তব্য দেন এএসপি(অপারেশন্স) আশিষ কুমার, উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক,এন সি পি সমন্বয়কারী আতিকুর রহমান,গণ অধিকার পরিষদের সভাপতি জিন্নত আলী প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *