মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে তাজহাট থানা পুলিশ। ২১ আগস্ট ২০২৬ তারিখে পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি, সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে একজন, মাদকদ্রব্য গাঁজা সেবনের অভিযোগে তিনজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
সকালে জিআর-১২০/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রিমন ওরফে ইমনকে উত্তর আশরতপুরে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় নন-জিআর নং-৭৮/২৫, প্রসেস নং-৬০১/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ খোরশেদকে পার্কের মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে রাত ১১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর ফেক্সিমোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মোঃ আব্দুর রহমান জিসান (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে।
অপর এক অভিযানে রাত ৯টা ২০ মিনিটের দিকে টিবি হাসপাতাল প্রাঙ্গণ থেকে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাজ্জাদ (২৬), মিনহাজুল ইসলাম মিরাজ (১৯) ও মোঃ রিয়াদ হোসেন (১৯)। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে।
এছাড়া নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জহুরুল হক হীরা (২৮)-কে রাত ১০টা ৩০ মিনিটের দিকে তাজহাট থানার সাজাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তাজহাট থানার মামলা নং-২৬, তারিখ ২৫ জুন ২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে আদালতে সোপর্দযোগ্য আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অপরদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
তাজহাট থানা পুলিশ বলছে, অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *