লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২৪ শে নভেম্বর ২০২৫ সোমবার বিকাল ত টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট ২ আসনে বিএনপি দলের মনোনীত এমপি পদ প্রার্থী, সাবেক ডিসি, সাবেক কমিশনার ও সাবেক সচিব জনাব আব্দুল বারীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি ) দলের জয়পুরহাট ২ আসনের এমপি পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি দলেরএমপি পদপ্রার্থী জনাব আব্দুল বারীর সহধর্মিনী নাজমা আরা বেগম। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা আলী আহসান মুক্তা, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুমান আরা, আক্কেলপুর পৌর সভার সাবেক মেয়র বাদশা, কালাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার , যুবদলের নেতা হিরো তালুকদার,পৌর বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান তালুকদার,( সোহেল ) পৌর যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সরকার, বিএনপি’র সভাপতি আনিসুর রহমান , উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলী ও আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তাজ উদ্দিন সহ আরো অনেকে। এ সময় জেলা বিএনপি,কালাই ,ক্ষেতলাল , আক্কেলপুর বিএনপি’র নেতা সহ কালাই উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি’র নেতাকর্মী ও জন সাধারণ অত্র নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন।
