নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ময়মনসিংহ সদরের কৃতি সন্তান প্রফেসর ড. আবু জাফর সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্র জানায়, শিক্ষা ও সমাজ উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান, নেতৃত্বগুণ এবং এলাকার জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। মনোনীত হওয়ার পর প্রফেসর ড. আবু জাফর সিদ্দিকী বলেন,
“ময়মনসিংহের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায্যতার জন্য কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার প্রার্থিতা আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *