মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গৌরীপুর উপজেলা/পৌর বিএনপির উদ্যোগ ১৫ আগস্ট ২০২৬, শনিবার বাদ আসর গৌরিপুর অগ্রদূত স্কুল মাঠে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মো:হাবিবুল ইসলাম খান শহীদ ভারপ্রাপ্ত আহ্বায়ক গৌরীপুর উপজেলা বিএনপি,সঞ্চালনা করেন মোঃ আলী আকবর আনিছ আহ্বায়ক গৌরীপুর পৌর বিএনপি,অনুষ্ঠানের শুরুতেই গরীব শ্রদ্ধার সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হয়। বক্তারা ওনার দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন, তারা বলেন মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ আমাদের কে অনেক কিছু শিক্ষা দেয় ওনার রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদের কে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিতছিলেন,উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আবদুর রহমান বাবুল,
শাহ্ ওয়াবাইদুল্লাহ সুমন যুগ্ম
আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,পৌর বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল। মো:শাহজাহান কবির হীরা যুগ্ম আহ্বায়ক পৌর বি এন পি,আফরোজা আক্তার সুমা যুগ্ম আহ্বায়ক গৌরীপুর পৌর বিএনপি।
উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ,শ্যামগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি ও জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’ পএিকার গৌরীপুর প্রতিনিধি মোঃ আল ইমরান এবং শ্যামগঞ্জ প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক ‘বর্তমান বাংলা’ পএিকার গৌরীপুর প্রতিনিধি
মোঃ কামরান হোসেন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
