মোঃ ইমরুল আহসান
মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মোর্শেদ সড়ক এলাকায় ভিকটিমের টেইলার্স এর দোকানে বসে ঈদ উপলক্ষে অর্ডারী কাজ করার সময় গত ২৯ জুন রাতে আসামী মোঃ রফিকুল (২৫) ও তার সহযোগীরা দোকানে প্রবেশ করে।
এরপর আসামীরা তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং মুখ চেপে ধরে জোর পূর্বক টেইলার্স এর পাশের রুমে নিয়ে গণধর্ষণ এবং ভিডিও ধারন করে। এই বিষয়ে কাউকে কিছু বললে উক্ত ধর্ষণের ভিডিও সোসাল মিডিয়ার ছেড়ে দিবে ও ভিকটিমকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলবে হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোংলা থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে জানতে পারে উক্ত মামালার ২নং আসামী মোঃ রফিকুলক চট্রগ্রাম মহানগরীর কসাই গলি এলাকায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ খুলনা এবং র্যাব-৭, চট্টগ্রাম এর একটি যৌথ দল গত ১০ নভেম্বর ২০২৩ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কসাই গলি এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী ১ মোঃ রফিকুলকে গ্রেফতার করেন।উক্ত আসামি_মোঃ মান্নান মাস্টার এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামীকে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
